পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় গতকাল শুক্রবার সকালে পুলিশের গুলিতে মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের এক সদস্য আহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ ব্যক্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম আবদুল মান্নান (২৬)। গ্রেপ্তার অন্য দুজন হলেন আমির হোসেন (৩৫) ও আশরাফুল ইসলাম (২৫)।
সদর থানার ওসি ইনামুল হক জানান, শ্যামনগর উপজেলার বেতাঙ্গী গ্রামের রেজাউল ইসলাম শ্যামনগর থেকে সাতক্ষীরায় আসছিলেন। সাতক্ষীরা শহরের ইটেগাছা এলাকায় একটি ছিনতাইকারী চক্র তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তিনি চিৎকার করলে টহল পুলিশের সদস্যরা ধাওয়া করেন। খড়িয়াবিল এলাকায় ছিনতাইকারী চক্র পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে, পুলিশও পাল্টা গুলি চালালে আবদুল মান্নানের পায়ে গুলি লাগে। এ সময় তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে মোটরসাইকেলে থাকা অপর দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনসহ চারজনের নামে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।