পুলিশের গুলিতে নিহত ব্যক্তি ছিনতাইকারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে পুলিশের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মাইনুল ইসলাম (৩৫)। তিনি সাভারের বইলাপুর এলাকায় থাকতেন। একই ঘটনায় পুলিশের গুলিতে আহত মো. সুমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, মাইনুল ও সুমন দুজনই ছিনতাইকারী।  পুলিশের বক্তব্য অনুযায়ী, ছিনতাই বেড়ে যাওয়ায় গত শনিবার রাতে দুই রিকশাযোগে কাফরুল থানার চারজন পুলিশ আগারগাঁওয়ের নতুন রাস্তায় টহল দিচ্ছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। এতে ওই ব্যক্তি নিহত হন।