পুলিশের গুলিতে পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের রূপনগর থানা এলাকায় দায়িত্বরত অবস্থায় আজ সোমবার পুলিশের এক কনস্টেবলের গুলিতে আরেক কনস্টেবল আহত হয়েছেন। আহত হাবিবুর রহমানকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বলেন, বেতন-ভাতার দাবিতে সোমবার সকাল নয়টা থেকে আন্দোলনে নামেন রূপনগর এলাকায় অবস্থিত মিল্ক ভিটার কর্মচারীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে মিল্ক ভিটার সামনে পুলিশের দাঙ্গা দমন বিভাগের (পিওএম) একটি দল অবস্থান নেয়। বেলা পৌনে দুইটার দিকে কনস্টেবল তরিকুলের শটগান থেকে একটি গুলি বের হয়ে হাবিবুরের পায়ে লাগে। বাম পায়ের হাঁটুর নিচের মাংসপেশিতে গুলিবিদ্ধ অবস্থায় হাবিবুরকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি বলেন, তরিকুলের দায়িত্বে অবহেলা ও অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে রূপনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত কমিটি করা হবে।