পুলিশের গুলিতে যুবক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান থানার আশকোনা এলাকায় গত বৃহস্পতিবার রাতে পুলিশের গুলিতে মুহসীন (২৮) নামের এক যুবক আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, মুহসীন সন্ত্রাসী। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে গ্রেপ্তার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর কাছ থেকে দুটি রিভলবার, ৬৩টি গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে রসুলবাগ এলাকার তল্লাশি চৌকিতে দায়িত্ব পালন করার সময় পুলিশ দুই মোটরাসাইকেল আরোহীকে থামতে সংকেত দেয়। এ সময় ওই দুই যুবক পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা মুহসীন ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ লুটিয়ে পড়েন। পরে পুলিশ গিয়ে মোটরসাইকেলসহ মুহসীনকে গ্রেপ্তার করলেও অপর যুবক পালিয়ে যায়।ওসি আরও বলেন, পালিয়ে যাওয়া যুবকের নাম ফারুক। এ বিষয়ে দক্ষিণখান থানায় মামলা হয়েছে।