প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নরসিংদীর পুলিশ প্রশাসন গ্রেপ্তার অভিযান শুরু করেছে। গত বৃহস্পতিবার রাত দুইটায় শহরের দত্তপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তারা ২৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে। অবশ্য পরে জিজ্ঞাসাবাদ শেষে ২২ জনকে ছেড়ে দেওয়া হয়।গ্রেপ্তার হয়েছেন—শাওন মিয়া, মোর্শেদ মিয়া, রুবেল মিয়া, লিটন মিয়া, মজিদ মিয়া ও মাসুম মিয়া। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।এই অভিযানকে পক্ষপাতদুষ্ট অভিহিত করে বর্তমান মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের নেতা আবদুল মতিন সরকার প্রথম আলোকে বলেন, ‘যাদের আটক করা হয়েছে, তারা প্রত্যেকে আমার সক্রিয় কর্মী। নির্বাচনে আমার হয়ে প্রতিদিন কাজ করছে। হঠাৎ করে পুলিশ শুধু আমার কর্মীকে ধরার ঘটনা ভাবনায় ফেলে দিয়েছে।’