পুলিশের জঙ্গি দমন সারা বিশ্বে প্রশংসিত হয়েছে: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গি দমনে পুলিশের ভূমিকা শুধু দেশে নয়, বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। আইনশৃঙ্খলাজনিত প্রতিটি সমস্যা পুলিশ সফলতার সঙ্গে মোকাবিলা করেছে।
গতকাল শনিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।
আইজিপি পুলিশের সাবেক কর্মকর্তাদের সুচিন্তিত মতামত ও মূল্যবান পরামর্শের পাশাপাশি তাঁদের অব্যাহত সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন। তিনি সমিতির কল্যাণে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সমিতি পরিচালিত এস এম আহসান মেমোরিয়াল অ্যাওয়ার্ড, অধ্যাপক এনামুল হক লিলি ও ড. এম এনামুল হক অ্যাওয়ার্ড, এম এন ভক্ত ও শিপ্রা ভক্ত, কে সি মল্লিক ও এম আর মল্লিক পুরস্কার এবং সমিতির বয়োজ্যেষ্ঠ সদস্যদের সম্মাননা স্মারক দেওয়া হয়।