পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১০ বছর পলাতক থাকার পর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহুরুল হক হত্যা মামলার আসামি আবু তালেব ওরফে তাহলিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত রোববার রাতে দুবাই থেকে দেশে ফেরার পর চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আবু তালেবকে গ্রেপ্তার করা হয়। ফটিকছড়ি থানার এসআই রফিকুল আলম জানান, আবু তালেব দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলেন। রোববার রাতে তিনি দেশে ফেরেন। এই সংবাদ পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।