পুলিশের তাড়া খেয়ে নদীতে ডুবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ফেঞ্চুগঞ্জে পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ার পর নিখোঁজ মাসুক মিয়ার (৫১) সন্ধান পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ বাজার লঞ্চঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। জুড়ী নদীর তীরে বসে তাস খেলার সময় গত মঙ্গলবার পুলিশের তাড়া খেয়ে চার ব্যক্তি নদীতে ঝাঁপ দেন। তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও পিঠাইটিকর গ্রামের মাসুক মিয়া নদীতে তলিয়ে নিখোঁজ হন।