পুলিশের তিন কর্মকর্তা বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের তিন কর্মকর্তাকে বদলি-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ শাখা-১। তাঁদের মধ্যে একজন ডিআইজি, একজন উপপুলিশ কমিশনার ও একজন পুলিশ সুপার।

প্রজ্ঞাপনে বলা হয়, মিশন থেকে প্রত্যাগত ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বদলি করে পুলিশ সদর দপ্তরে ডিআইজির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরের এসপি মনিরুজ্জামানকে বরিশাল রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আবুল ফয়েজকে লক্ষ্মীপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।