প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে আদালতের ভেতর অজ্ঞান হয়ে পড়া বৃদ্ধকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।নীলফামারীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাহাবুদ্দিন আহম্মেদ জানান, ওই ঘটনার সময় দায়িত্বরত পুলিশের তিন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত রোববার নীলফামারীর বিচারিক হাকিম এস রমেশ কুমার ডাগা আদালত অবমাননার জন্য মামলার বাদী আকবর আলীকে হাতকড়া পরিয়ে পাঁচ ঘণ্টা আটক রাখার আদেশ দেন। সে আদেশ পুলিশ কার্যকর করতে গেলে আদালতের ভেতরই বৃদ্ধ অচেতন হয়ে পড়েন।