পুলিশের দাবি, বিএনপির মিছিলে লাঠিপেটা করা হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মুক্তাঙ্গনে গত বৃহস্পতিবার ঢাকা মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিপেটা করেনি।গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের অতিরিক্ত উপকমিশনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশ নিরাপত্তা দেওয়াসহ সব ধরনের সহযোগিতা করেছে। কিন্তু সমাবেশ শেষে মুক্তাঙ্গন থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যাওয়ার সময় কতিপয় উচ্ছৃঙ্খল যুবক মিছিলের পেছনে কাপড়ে আগুন ধরিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে এবং গাড়ি ভাঙচুর করে জনগণের মধ্যে ত্রাসের সৃষ্টি করে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও ছুড়তে থাকে। আইনশৃঙ্খলা ও জানমাল রক্ষার্থে পুলিশ লাঠিপেটা করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করে ১৩ জনকে গ্রেপ্তার করে।