পুলিশের দুই কর্মকর্তার নামে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার লাকী ইয়াসমিন নামের এক নারী আদালতে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন।
আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহ্মেদ অভিযোগটি তদন্ত করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা হলেন সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম সরকার ও মো. মাসুদ।
অভিযোগ বলা হয়, একটি মিথ্যা মামলায় লাকীর স্বামী ও প্রতিবন্ধী সন্তানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ২৫ জানুয়ারি রাতে ওই দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ বাড়ি থেকে তাঁর স্বামী ফায়েজ আহমেদ ও প্রতিবন্ধী সন্তান দীপুকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে এসআই আবদুর রহিম সরকার লাকীর মুঠোফোনে একাধিকবার ফোন করে ৩০ হাজার টাকা দাবি করেন। ঘুষ না দিলে মাদ্রাসাছাত্রের মৃত্যুর জের ধরে গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাঁদের আসামি করা হবে এবং ইয়াবা বড়ি দিয়ে গ্রেপ্তার দেখানো বলে হুমকি দেন। ২৬ জানুয়ারি দুপুরে এসআই আবদুর রহিমকে ১০ হাজার টাকা ঘুষ দেওয়া হয়।