পুলিশের দুই সদস্য বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ঘুষ ও চাঁদা দাবির অভিযোগে দুই পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দক্ষিণ সুরমা থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে অভিযোগ পাওয়ার পর মহানগর পুলিশ কমিশনার তাঁদের সাময়িক বরখাস্ত করেন। ওই দুজন হলেন জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান ও কনস্টেবল গোলাম রাব্বানী। তাঁদের মধ্যে এসআই মাহবুবের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দিতে টাকা চাওয়ার এবং কনস্টেবল রাব্বানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন স্থানীয় দুই ব্যক্তি। ওপেন হাউস ডে অনুষ্ঠানে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের দুজনকে সাময়িক বরখাস্ত করে তদন্তের নির্দেশ দেন মহানগর পুলিশ কমিশনার মিজানুর রহমান।