পুলিশের ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ধাওয়ায় গতকাল শুক্রবার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের একাংশের বের করা মিছিল ছত্রভঙ্গ হয়ে গেছে। গতকাল বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির কার্যালয় থেকে বিএনপির নেতা আমান উল্লাহ আমান সমর্থিত অংশটি মিছিল বের করে। থানা যুবদলের আহ্বায়ক মিনহাজ মিনার মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলটি ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।’ থানার ওসি মজিবর রহমান বলেন, মিছিলটির অনুমতি ছিল না। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুলিশ সেটি ছত্রভঙ্গ করে দেয়। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি