পুলিশের ধাওয়া অটোরিকশার ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ধাওয়ায় একটি সিএনজিচালিত অটোরিকশা দ্রুত পালাতে গিয়ে দুই পথচারীকে চাপা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কামাল আহমেদ (৪৫) নামের এক পথচারী মারা যান। এর আগে অটোরিকশাটির ধাক্কায় এক পুলিশ কনস্টেবল আহত হন।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর এলাকায় গত রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ অটোরিকশাচালক সুমন ব্যাপারীকে আটক করেছে। ঘটনার পর এলাকাবাসী শেখরনগর পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ করেন।