পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সেনপাড়া গ্রামের একটি বিলের পাশে বসে গত শনিবার রাতে ইয়াবা সেবন করছিলেন তিন ব্যক্তি। হঠাৎ পুলিশের ধাওয়া খেয়ে মাসুম মিয়া নামে এক ব্যক্তি বিলের পানিতে ডুবে মারা যান। মাসুমকে হত্যার অভিযোগে অপর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মাসুম মিয়া (৩০) সেনপাড়া গ্রামের সমির উদ্দিনের ছেলে। এলাকাবাসী, পুলিশ ও নিহত মাসুমের পরিবার জানায়, কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন শনিবার রাত আটটার দিকে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামের একটি বিলের পাড়ে যান। ওই সময় সেখানে বসে ইয়াবা সেবন করছিলেন মাসুম মিয়া, আফসার উদ্দিন ও দুলাল মিয়া। তাঁদের গ্রেপ্তার করতে ধাওয়া দেয় পুলিশ। ধাওয়া খেয়ে বিলে ঝাঁপ দেন মাসুম। পুলিশ দুলাল ও আফসারকে ১৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করে।মাসুমের স্ত্রী প্রথম আলোর কাছে স্বীকার করেন, তাঁর স্বামী নিয়মিত ইয়াবা সেবন করতেন। তিনি জানান, বিলে ঝাঁপ দেওয়ার খবর শুনে গ্রামের লোকজন এসে মাসুমকে মৃত অবস্থায় বিল থেকে ওঠান। এএসআই দেলোয়ার হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, ওই তিনজন এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী।