পুলিশের ধারণা সন্তান খুনের পর আত্মহত্যার চেষ্টা করেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে শিশু সুরাইয়াকে হত্যার পর মা হামিদা ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে ধারণা করছে পুলিশ। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।হামিদা গুলশান ২ নম্বরের ১২১ নম্বর সড়কের একটি ফ্ল্যাটের বাসিন্দা শুল্ক কর্মকর্তার বাসার গৃহকর্মী। ঘটনার সময় বাসায় কেউ ছিল না।ঘটনার তদন্তকারী গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, গত শনিবার রাতে হামিদা তাঁর তিন বছরের মেয়ে সুরাইয়াকে গলাটিপে হত্যা করেন। পরে তিনি গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।তদন্ত কর্মকর্তা বলেন, নিজ হাতে সন্তানকে হত্যার পর শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হামিদা বারবার বলছিলেন, ‘আমি এ কী করলাম, আমাকে ফাাঁসি দেন।’ তিনি এখন মানসিকভাবে বিপর্যস্ত। অসংলগ্ন কথাবার্তা বলছেন। তাঁকে পুলিশ প্রহরায় রাখা হয়েছে। হামিদার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের মধ্যে কেউ রাজি হলে হামিদার বিরুদ্ধে হত্যা মামলা নেওয়া হবে।পাঁচ মাস আগে হামিদা তাঁর শিশুসন্তান নিয়ে শুল্ক কর্মকর্তার বাসায় কাজ নেন। সম্প্রতি হামিদার সঙ্গে তাঁর স্বামীর বিবাহবিচ্ছেদ হয়। হামিদার সন্তান সুরাইয়ার লাশ এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে আছে।