প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার শৈবাল কান্তি চৌধুরী যোগদান করেছেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. শামসুদ্দিনের স্থলাভিষিক্ত হয়েছেন। মো. শামসুদ্দিনকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। শৈবাল কান্তি চৌধুরী গতকাল সন্ধ্যায় বলেন, নগরের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, তার জন্য সব ধরনের উদ্যোগ
নেওয়া হবে। তবে এ ক্ষেত্রে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন। বরিশাল অফিস