পুলিশের নির্যাতনে মানুষ গ্রামছাড়া: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের অত্যাচার ও নির্যাতনে মানুষ গ্রামছাড়া হচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।গতকাল শুক্রবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ অভিযোগ করেন। এ থেকে নারীরাও রেহাই পাচ্ছেন না বলে তিনি দাবি করেন।বিবৃতিতে দাবি করা হয়, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা জেলার বিভিন্ন এলাকায় পুলিশ গণগ্রেপ্তার ও গণনির্যাতন চালাচ্ছে। বহু মসজিদের ইমামের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করেছে। পৃথক আরেক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেবব্রত রায় নামের জনৈক শিক্ষকের আপত্তিকর মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি ওই শিক্ষকের শাস্তির দাবি জানান।