পুলিশের নির্যাতনেই মৃত্যু: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, গ্রেপ্তারের পর পুলিশের নির্যাতনের কারণেই আইনজীবী এম ইউ আহমেদের মৃত্যু হয়েছে। এর দায় সরকারকেই নিতে হবে।গতকাল শুক্রবার এম ইউ আহমেদের মৃত্যুর খবর পাওয়ার পর সৌদি আরব থেকে খালেদা জিয়া এক শোকবার্তায় এই অভিযোগ করেন। তিনি বলেন, এটি বর্বরোচিত, সরকারের অন্ধ হিংস্রতার আরেকটি দৃষ্টান্ত।খালেদা জিয়া অভিযোগ করেন, এম ইউ আহমেদকে সম্পূর্ণ অন্যায় ও রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে গ্রেপ্তার করা হয়। তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে নিষ্ঠুর নির্যাতন করা হয়। এরপর গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন ধরে মৃত্যুযন্ত্রণায় ছটফট করে গতকাল হাসপাতালে তিনি মারা যান। তিনি বলেন, ‘এই মৃত্যু একটি হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে অসহনীয় নিপীড়নের কারণেই এম ইউ আহমেদকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে।’শোকবার্তায় বিএনপির চেয়ারপারসন এম ইউ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।