পুলিশের নীরবতা রহস্যজনক: আনু মুহাম্মদ
অভিজিৎ রায়কে হত্যার সময় মাত্র কয়েক গজ দূরে দাঁড়িয়ে থাকা পুলিশের নীরবতাকে ‘একটি রহস্য’ বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সদস্যসচিব আনু মুহাম্মদ।
গতকাল রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘অভিজিৎ হত্যা ও রাষ্ট্রের দায়’ শীর্ষক এক আলোচনা সভায় আনু মুহাম্মদ এ মন্তব্য করেন। প্রগতিশীল ছাত্রজোট এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, এত দিন হয়ে যাওয়ার পরও খুনিদের কাউকে শনাক্ত করতে না পারাটা রাষ্ট্রীয় চরম ব্যর্থতা।
আলোচনা সভায় অভিজিৎ রায় হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি ছাড়া আরও পাঁচটি দাবি জানানো হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে আলোচনা সভায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশের সভাপতি জনার্দ্দন দত্ত, অপর অংশের সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্তী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সালমান রহমান, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান বক্তব্য দেন।