পুলিশের পরিদর্শক প্রথম ও উপপরিদর্শক দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে পুলিশ বাহিনীর পরিদর্শকেরা প্রথম শ্রেণী (নন-গেজেটেড) এবং উপপরিদর্শকেরা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হবেন। এই হিসেবে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) হবেন প্রথম শ্রেণীর কর্মকর্তা।গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফারজানা জেসমিন।পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, ‘এই পদমর্যাদার জন্য আমরা অনেক দিন ধরে চেষ্টা করে আসছিলাম। এটি পুলিশ বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের দাবি। এখন পুলিশ সদস্যরা তাঁদের কাজে অনেক অনুপ্রাণিত হবেন। নিজেদের পদ নিয়ে এত দিন যে হীনম্মন্যতা ছিল, তা কেটে যাবে।’এর আগে গত মঙ্গলবার পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেন। তবে প্রস্তাবটি অনুমোদন করার পর থেকেই স্বরাষ্ট্রসহ অন্যান্য মন্ত্রণালয় পদোন্নতির বিষয়ে দ্বিমত পোষণ করে।প্রসঙ্গত, পুলিশ কর্মকর্তাদের পদ উন্নীত করার বিষয়ে পাঁচ বছর ধরে চিঠি চালাচালি চলছে। সর্বশেষ পুলিশ সপ্তাহের সময় প্রধানমন্ত্রী যে ১৮টি প্রতিশ্রুতি দেন, তার মধ্যে পদ উন্নীত করার বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ।