পুলিশের পিকআপের ধাক্কায় তিন ছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাকরাইলে গতকাল মঙ্গলবার পুলিশের পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন ছাত্র আহত হয়েছেন। তাঁরা হলেন: ঢাকা কলেজের দর্শন বিভাগের মো. ইমরান (২৪), হিসাববিজ্ঞানের মেহেদী হাসান (২৩) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আবু সালেহ (২৪)।সূত্র জানায়, বিকেল চারটার দিকে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনসংলগ্ন সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যান একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ওই তিন ছাত্র সড়কে ছিটকে পড়ে আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সালেহকে সেখানে ভর্তি করা হয়। ইমরানের হাত ভেঙে যাওয়ায় তাঁকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। মেহেদীকে প্রাথমিক চিকিৎসার পর স্বজনেরা অন্যত্র নিয়ে যান।রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে পিকআপটি কোন থানার পুলিশের বা পুলিশের কোন সংস্থার, তা নিশ্চিত করতে পারেননি।