পুলিশের প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতারক ও দালাল চক্র থেকে সাবধান; সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ুন, পুলিশ বাহিনীতে যোগ দিন’ এ রকম লেখাসংবলিত ব্যানার মানিকগঞ্জ জেলা ও উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে।
পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রার্থীদের দালাল ও প্রতারক চক্রের প্রতারণা থেকে বাঁচাতে এসব ব্যানার লাগিয়েছে জেলা পুলিশ প্রশাসন। পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা যায়, পুলিশ সদস্য নিয়োগ শুরু হলে একশ্রেণীর দালাল ও প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে। নিয়োগ দেওয়ার কথা বলে দালাল চক্রের সদস্যরা গ্রামের সহজ-সরল ও দরিদ্র প্রার্থীদের কাছ থেকে টাকাপয়সা নিয়ে প্রতারণা করে থাকে। ২২ ফেব্রুয়ারি সকাল থেকে জেলা পুলিশ লাইনস মাঠে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা হবে। জেলার সাতটি উপজেলা থেকে এই পদে ৫৪ জন পুরুষ এবং নয়জন নারীকে নিয়োগ দেওয়া হবে। মানিকগঞ্জ প্রতিনিধি