পুলিশের প্রচারপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্ত্রাসী কার্যকলাপ রোধে কুষ্টিয়া জেলার পুলিশ সন্ত্রাসীদের ধরিয়ে দিতে গত শুক্রবার সন্ধ্যা থেকে বাড়ি বাড়ি প্রচারপত্র বিতরণ শুরু করেছে। প্রচারপত্রে পুলিশ সুপার ০১৭১৩৩৭৪২১৪, অতিরিক্ত পুলিশ সুপার ০১৭১৩৩৭৪২১৫, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ০১৭২০১২৮৭০৯ ও ওসির (ডিবি) ০১৭১৩৩৭৪২২৭ নম্বর মুঠোফোনে সন্ত্রাসীদের সম্পর্কে খবর দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। তথ্যদাতার নাম গোপন রাখা হবে বলে প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।