প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেছে সুইডেন। সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান প্রিসেল পুলিশ সদর দপ্তরে গতকাল মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সঙ্গে দেখা করে জঙ্গিবাদ দমনে একসঙ্গে কাজ করার ইচ্ছা জানান। সুইডেনের রাষ্ট্রদূত গুলশানে সন্ত্রাসী হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুইডেনের রাষ্ট্রদূত বাংলাদেশে থাকা সে দেশীয় নাগরিক ও অন্য বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিধানে পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি