প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের টিলাগড় মোড়ে গত শুক্রবার রাতে ফাঁকা গুলিবর্ষণ করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ থামিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করে। এ সময় তাদের মধ্যে গুলিবিনিময়ও হয়। খবর পেয়ে শাহ পরান থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাহ পরান থানার ওসি সাখাওয়াৎ হোসেন জানান, পুলিশ ১২টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিজস্ব প্রতিবেদক, সিলেট