পুলিশের ফোনে খুদে বার্তা পাঠিয়ে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কর্মকর্তাদের টেলিফোনে খুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার থেকে পুলিশ কর্মকর্তাদের জন্য নির্ধারিত সরকারি নম্বরে এসব বার্তা পাঠানো হচ্ছে।

এ ব্যাপারে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, কারা এসব হুমকি দিচ্ছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, বার্তায় বলা হচ্ছে, ‘পুলিশ ভাইয়েরা জনতার পাশে থাকুন। আপনাদের গতিবিধি লক্ষ রাখা হচ্ছে। আওয়ামী লীগের সময় শেষ।’

কোত্থেকে এসব বার্তা আসছে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন, ভিওআইপি ব্যবহার করে দেশের বাইরে থেকে কেউ এসব বার্তা পাঠাচ্ছে। গতকাল পর্যন্ত বার্তা প্রেরকদের শনাক্ত করা সম্ভব হয়নি।