পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা ও মহানগর বিএনপি গতকাল বৃহস্পতিবার সকালে নগরের নাজির মহল্লা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কেন্দ্রীয় কারাগারের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়দুল হক চান। সমাবেশে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মেজবাহউদ্দিন, জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, মহানগর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মহসিন প্রমুখ।