ব্লগে প্রচারণার প্রতিবাদে মাঠে নামছে ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন
পুলিশের বাধা, খেলাফত মজলিসের মিছিল পণ্ড
বিভিন্ন ব্লগে Èইসলামবিরোধী প্রচারণার' অভিযোগ তুলে এর প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশের বাধা উপেক্ষা করে বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে খেলাফতের নেতা-কর্মীরা মিছিল বের করেন। তখন পুলিশ মিছিলকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে তঁারা ছত্রভঙ্গ হয়ে যান। এতে খেলাফত মজলিসের পঁাচজন কর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে আটক করে। এর আগে সকালে পল্টনে দলীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করে। তাতে দলটির নেতারা অভিযোগ করেন, সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত ব্লগার রাজীব হায়দারসহ কোনো কোনো ব্লগার ইন্টারনেটে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেছেন। তঁারা এর নিন্দা ও প্রতিবাদ জানান। ইসলামী আন্দোলন ও ঐক্যজোটের বিক্ষোভ আজ: চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন গতকাল দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ব্লগারদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, Èআমরাও একাত্তরের প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার চাই। এ ইসু্যতে জাতীয় পর্যায়ে তেমন একটা অনৈক্য নেই। ইনসাফপূর্ণ বিচার হলে জাতি উপকৃত হবে।' দলটি ইসলামের বিরুদ্ধে প্রচারণাকারী ওয়েবসাইটগুলো বন্ধ, সংশি্লষ্ট ব্লগারদের গ্রপ্তোর ও ব্লাসফেমি আইন প্রণয়নের দাবিতে আজ বিকেলে বায়তুল মোকাররমের উত্তর ফটকে বিক্ষোভ সমাবেশ, শুক্রবার দেশব্যাপী মসজিদে খুতবা প্রদান ও ২৫ ফেব্রুয়ারি ওলামা সম্মেলনের ঘোষণা দিয়েছে।একই দাবিতে একই স্থানে আজ কর্মসূচি দিয়েছে ইসলামী ঐক্যজোটও।বেফাকের উদ্বেগ: গতকাল বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) এক সভায় Èইসলামবিরোধী' পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। রাজধানীর মাতুয়াইলে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় বেফাক নেতারা বলেন, Èমানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য গঠিত ট্রাইবু্যনালের রায় এবং তার প্রতিবাদ নিয়ে শাহবাগের প্রজন্ম চত্বরে আয়োজিত কর্মসূচির বিষয়টি যেহেতু একটি রাজনৈতিক বিষয় ছিল, তাই সে সম্পর্কে আমরা কোনো মতামত প্রকাশ করিনি। কিন্তু লক্ষ করছি যে এই মঞ্চের উদ্যোক্তারা ক্রমান্বয়ে এটিকে ইসলাম বিরুদ্ধাচরণের প্ল্যাটফর্মে পরিণত করার পঁায়তারা চালাচ্ছেন।' জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে কঠোর শাসি্তমূলক ব্যবস্থা গ্রহণসহ সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে বেফাক।