পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল শুক্রবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের সেরেজতলা এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করার উদ্যোগ নিলে পুলিশ তাতে বাধা দেয়। পরে শোভাযাত্রা না করে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন। এ সময় সংগঠনের কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে পুলিশ বাধা দিয়েছে।’