পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে পুলিশি বাধায় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের পৌর বাজারে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বাটার মোড় এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। পরে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে ফিরে আসে। সেখানে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সেলিম ফারুক, সহসাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।