পুলিশের বাধার মুখে সমাবেশ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে শহরের মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন। কিন্তু পুলিশের বাধার মুখে ওই সমাবেশ ভণ্ডুল হয়ে যায়।সমাবেশের আয়োজক মঞ্জুর মোর্শেদ প্রথম আলোকে জানান, গাজীপুর পৌরসভা থেকে সভাস্থল মুক্তমঞ্চ ব্যবহারের জন্য অনুমতি নেওয়া হয়েছিল। সমাবেশের জন্য পুলিশ সুপারের অনুমতি না নেওয়া ও আইনশৃঙ্খলার অবনতির অজুহাতে সমাবেশ করতে দেয়নি পুলিশ।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ জানান, অনুমতি ছাড়া রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ করার বিধান নেই।