পুলিশের বাধায় জামায়াতের সমাবেশ হতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে রাজনৈতিক কর্মীদের ওপর নির্যাতন চলছে—এই অভিযোগে গতকাল বৃহস্পতিবার সারা দেশে ‘জুলুম-নির্যাতন প্রতিরোধ দিবস’ ডেকেছিল জামায়াতে ইসলামী। এ উপলক্ষে সারা দেশে সমাবেশ, মিছিল ও আলোচনা সভার ডাক দিয়েছিল দলটি। কিন্তু রাজধানীতে এ কর্মসূচি পালন করতে পারেনি তারা। পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে তাদের সমাবেশ ও মিছিল।গতকাল বিকেল পাঁচটায় পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে সমবেত হতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছিল জামায়াত। তাঁরা নির্ধারিত সময়ের কিছু আগেই আশপাশে অবস্থান নেন। একই সময় বিপুলসংখ্যক পুলিশ বক্স কালভার্ট রোডে অবস্থান নেয়। সড়কটিতে কাউকে জমায়েত হতে দেয়নি।কিছুক্ষণ পর মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান, সাংসদ হামিদুর রহমান আযাদসহ কয়েকজন নেতা ঘটনাস্থলে আসেন। এ সময় মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মইনুল হক তাঁদের সঙ্গে কথা বলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেই জানিয়ে তিনি জামায়াত নেতাদের এলাকা ছেড়ে যেতে অনুরোধ করেন। কিছুক্ষণ বাদানুবাদের পর নেতারা মিছিল হবে না জানিয়ে কর্মীদের চলে যেতে বলেন।