পুলিশের বাধায় সমাবেশ পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। গতকাল শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে শহরের গোয়ালচামট মহল্লার স্বর্ণকুটির মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতন বন্ধের আহ্বানে পীরসাহেব চরমোনাই আহূত ১৮ ডিসেম্বর ঢাকা-মিয়ানমার অভিমুখে লংমার্চে বাধা দেওয়ার প্রতিবাদে’ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড মসজিদ থেকে বিকেল সোয়া চারটার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শুরুর আগে বক্তব্য দেন ইসলামী আন্দোলন ফরিদপুরের সাধারণ সম্পাদক ওলিউর রহমান।