পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার-বাণিজ্যের অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলায় স্থানীয় (পুলিশ) প্রশাসনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও গ্রেপ্তার-বাণিজ্যের অভিযোগ তুলেছেন বিএনপির নেতারা। একই সঙ্গে দলীয় কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদ জানান তাঁরা।
গতকাল শুক্রবার সকালে বোয়ালমারীতে এক সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা ওই অভিযোগ করেন। উপজেলা সদরের ডাকবাংলো সড়কের দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
স্থানীয় (পুলিশ) প্রশাসনের বিরুদ্ধে দলীয় কর্মসূচি পালন করতে না দেওয়া, বিএনপির কয়েক শ কর্মীর নামে মিথ্যা মামলা, নির্যাতন, গ্রেপ্তার-বাণিজ্যের অভিযোগ করেন সিরাজুল ইসলাম।
সাত দিনের মধ্যে এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও আলোচনা করার আহ্বান জানিয়ে সিরাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে আলোচনা করা না হলে মানববন্ধন এবং স্বেচ্ছায় কারাবরণের মতো কর্মসূচি দেওয়া হবে।