পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ, কারণ দর্শানোর নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তদন্তে গাফিলতির অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফাকে কারণ দর্শাতে বলা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এ বিষয়ে তাঁকে আগামী ১১ এপ্রিল হাজির হয়ে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা জালিয়াতির মামলায় গোলাম মোস্তফা দায়সারা তদন্ত করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। আদালত গোলাম মোস্তফার দেওয়া অভিযোগপত্র প্রত্যাখ্যান করে অধিকতর তদন্তের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল সোমবার এ আদেশ দেন।এই পুলিশ কর্মকর্তা প্রকৃত আসামি, অর্থাৎ সাবেক সেনা কর্মকর্তার ঠিকানা পাওয়া যায়নি বলে অভিযোগপত্রে উল্লেখ করেন।