পুলিশের বিরুদ্ধে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা গ্রামের কলেজছাত্র তুফান হত্যাকাণ্ডের পর চার মাস পেরিয়ে গেলেও পুলিশ এজাহারভুক্ত ১০ আসামির একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ ঘুষ নিয়ে তাদের গ্রেপ্তার করছে না। এমনকি মামলার তদন্ত কর্মকর্তা ও টিএসআই মিজানুর রহমান আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ারও ষড়যন্ত্র করছেন বলে নিহত তুফানের পরিবার অভিযোগ করেছে।
জানা গেছে, পোঁওতা গ্রামের রায়হান হোসেন, রাকিবসহ কয়েকজন বখাটে গ্রামের স্কুল ও কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত করত। তুফান এর প্রতিবাদ করায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে গত ১৯ জুন পোঁওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রকাশ্যে রায়হান দলবল নিয়ে তুফানকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে অন্য সহযোগীরা পালিয়ে গেলেও স্থানীয় লোকজন রায়হানকে ধরে পুলিশে দেন। পরে তুফানের বাবা তোফাজ্জল হোসেন গ্রামের ১০ যুবকের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।