পুলিশের বিরুদ্ধে হুমকির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশের বিরুদ্ধে বিএনপির মেয়র প্রার্থীর প্রচারণা কর্মীদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার মেয়র প্রার্থী রেজাউল করিম সরদারের পক্ষে মুক্তার হোসেন নামে এক ব্যক্তি রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, গত রোববার গভীর রাতে প্রচারণা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের দিন তাঁদের এলাকায় না থাকার জন্য হুমকি দিয়েছে পুলিশ।
রেজাউল করিম বলেন, থানা-পুলিশ গত রোববার গভীর রাতে প্রতিটি ওয়ার্ডে গিয়ে বিএনপির নেতা-কর্মীদের ডেকে ভয়ভীতি দেখিয়েছে। এ কারণে আমার দলের নেতা-কর্মী ও সমর্থকেরা আতঙ্কে আছেন।
রিটার্নিং কর্মকর্তা গোলাম শাহনেওয়াজ বলেন, পুলিশ সুপারের কাছে অভিযোগটি পাঠানো হবে।