পুলিশের বেতন কমার বিষয়টি জানতে চেয়েছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সদস্যদের বেতন কমানো নিয়ে এখনো অনড় অবস্থানে রয়েছে অর্থ মন্ত্রণালয়। এ সংক্রান্ত আগের আদেশই বহাল থাকবে বলে মৌখিকভাবে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা পুলিশ সদর দপ্তরকে জানিয়ে দিয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি পুলিশ সদর দপ্তরের কাছে এ ব্যাপারে জানতে চেয়েছে।পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, সংসদীয় কমিটির কাছে পুরো বিষয়টি তুলে ধরতে তারা একটি প্রতিবেদন তৈরি করেছেন। এটি কমিটির হাতে তুলে দেওয়া হবে। এ ছাড়া এ নিয়ে আর কী করা যায় তা নিয়ে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বৈঠক করেছেন। ঢাকা মহানগর পুলিশের একজন সদস্য প্রথম আলোকে বলেন, তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। যদি মন্ত্রণালয় বিষয়টির সুরাহা না করে তাহলে তারা শেষ পর্যন্ত আদালতেই যাবেন।