পুলিশের ভয়ে পালাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সাইলোগেইট এলাকায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে আবদুর রশিদ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পরিবার অভিযোগ করেছে।
আবদুর রশিদের মেয়ে আফসানা পারভীন বলেন, শনিবার রাত সাড়ে ১১টায় হঠাৎ করে পুলিশ বাড়ির গেটে ধাক্কাধাক্কি শুরু করে। গেট খুলতে দেরি হওয়ায় পুলিশ অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন পুলিশ জানায়, তারা আফসানার বাবাকে আটক করতে এসেছে। পুলিশের হাত থেকে বাঁচতে তাঁর বাড়ির তিনতলার ছাদ থেকে পয়োনিষ্কাশনের পাইপ দিয়ে নামতে যান। এ সময় তিনি স্ট্রোক করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টায় তিনি মারা যান।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. জসিম উদ্দিন বলেন, তাঁর মৃত্যুর বিষয়টি আমার জানা নেই।