পুলিশের মামলার আসামি নিহত যুবদল নেতা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে নিহত যুবদল নেতা ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বুধবার শাজাহানপুর থানায় করা মামলায় ইউসুফকে ২ নম্বর আসামি করা হয়েছে। ইউসুফ বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আ ন ম আবদুল্লাহ আল হাসান দাবি করেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে ইউসুফ মারা গেলেও ঘটনার সময় তিনি পুলিশের ওপর হামলা করেছিলেন। তাই মামলায় তাঁকে আসামি করা হয়েছে। এতে আইনগত কোনো বাধা নেই। প্রয়োজনে তদন্ত শেষে তাঁর নাম বাদ দেওয়া হবে।
তবে বগুড়ার আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হেলালুর রহমান জানান, আইনগতভাবে মৃত ব্যক্তিকে আসামি করার সুযোগ নেই। তবে বাদীর অজ্ঞাতে কোনো মৃত ব্যক্তিকে আসামি করা হয়ে থাকলে অভিযোগপত্র দাখিলের সময় তাঁর নাম বাদ দিতে হবে।