পুলিশের মামলায় ১৬ শিক্ষার্থীর জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি ও বাণিজ্যিক সান্ধ্যকোর্সবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ১৬ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আখতার-উল-আলম শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মুন্না সাহা জানান, বিস্ফোরকদ্রব্য আইনে পুলিশের দায়ের করা মামলায় ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত ২৫ শিক্ষার্থীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাঁদের মধ্যে ১৬ জন শিক্ষার্থী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আখতার-উল-আলমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৭ মে আদালতে ৩৪ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।