পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদকে ডিএমপির পশ্চিম বিভাগের উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে। গতকাল বুধবার ডিএমপি সদর দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে। ট্রাফিক পশ্চিম বিভাগের উপকমিশনারের পদটি শূণ্য ছিল। তাই সেখানে তাকে পদায়ন করা হয়। মিরপুর বিভাগের উপকমিশনারের পদটি বর্তমানে শূণ্য রয়েছে।
ইমতিয়াজ আহমেদ বলেন, দু-একদিনের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন।