পুলিশের মেজবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানে আলোচনা সভা, সম্মাননা ও মেজবান অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা পুলিশ। গতকাল রোববার বেলা ১১টায় জেলা পুলিশ লাইনসে এ মেজবান অনুষ্ঠিত হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি এম মাহফুজুল হক নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল মজিদ মাহমুদ, সাংসদ সিরাজুল ইসলাম, রহিমা আক্তার, জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, পৌর মেয়র কামরুজ্জামান প্রমুখ।