পুলিশের রিকুইজিশন করা গাড়ি রাস্তায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তাই নগরবাসীকে চরম দুর্ভোগে পড়তে হয়। এই যানজটের মধ্যেই পুলিশের রিকুইজিশন করা গাড়ি রাখা হয়েছে দামপাড়ায় সড়কের ওপর।ট্রাফিক পুলিশ জানায়, টানা বৃষ্টির কারণে নগরের কিছু সড়কে পানি জমে যায়। ফলে সড়কে চলাচলকারী গাড়ির গতি কমে যায়। এ ছাড়া সড়কে যেসব ট্রাফিক সার্জেন্ট রাস্তায় থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতেন, তাঁদের উপস্থিতি গত দুই দিন তেমন দেখা যাচ্ছে না। কাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে প্রায় এক হাজার ৩০০ গাড়ি রিকুইজিশন করা হয়েছে। গতকাল থেকে পর্যায়ক্রমে এসব গাড়ি পুলিশের জিম্মায় নেওয়া শুরু হয়। দামপাড়া পুলিশ লাইনের সামনের রাস্তায় রিকুইজিশন করা বাস দুই সারি করে দাঁড় করিয়ে রাখা হয়। এতে একমুখী এই সড়কে সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়।