পুলিশের লুট হওয়া অস্ত্র তিন দিনেও উদ্ধার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দৈনিক বাংলার মোড়ে পুলিশের লুট হওয়া অস্ত্র তিন দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় গ্রেপ্তার তিন শিবির কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এরা কেউ অস্ত্র লুটের কথা স্বীকার করেনি বলে পুলিশ জানিয়েছে। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) হায়াতুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘পুলিশের লুট হওয়া অস্ত্রটি উদ্ধারে রাজধানীর বিভিন্ন স্থানে থানার পুলিশের পাশাপাশি র্যাব ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান চলছে। অস্ত্র কেড়ে নেওয়ার ঘটনায় ধারণ করা ভিডিও ও স্থিরচিত্র দেখে জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি।’ গত বৃহস্পতিবার বিকেলে জামায়াত-শিবিরের কর্মীরা রাজধানীর দৈনিক বাংলার মোড়ে মতিঝিল থানার টহল পরিদর্শক (পিআই) আবুল বাশারকে রক্তাক্ত জখম করে তাঁর কোমরে থাকা গুলিভর্তি পিস্তলটি লুট করেন।