প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবহনকর্মী মজিবর রহমান (৪২) হত্যার ঘটনার সঙ্গে পুলিশের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল তদন্ত দল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে।নিহত মজিবরের ছোটভাই জাকির হোসেন প্রথম আলোকে জানান, গতকাল রোববার সকালে পুলিশের তদন্ত দলের একজন সদস্যসহ পুলিশের কয়েকজন কর্মকর্তা বাসায় এসেছিলেন। তাঁরা ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত মজিবরের ছোট ছেলে ইকবালকে সঙ্গে নিয়ে নদীর ওপারে মেলারটেকে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।