পুলিশের সঙ্গে ইমামদের জঙ্গিবিরোধী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ বিষয়ে পুলিশের সঙ্গে স্থানীয় ইমামদের এক মতবিনিময় সভা হয়েছে।
ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন রংপুর রেঞ্চের বিভাগীয় পুলিশ কমিশনার (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, ইউএনও মো. সফিউজ্জামান ভুঁইয়া, গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাজহারুল মান্নান, ইমামদের পক্ষে মতিউর রহমান প্রমুখ।