পুলিশের সঙ্গে ইমামদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি সপ্তাহে জুমার নামাজের আগে জঙ্গিবিরোধী বয়ান দেবেন বলে জানিয়েছেন মসজিদের ইমামেরা। গতকাল শুক্রবার খিলগাঁও থানার বনশ্রীতে স্থানীয় মসজিদের ইমাম ও ওলামা-মাশায়েখদের সঙ্গে পুলিশের অনুষ্ঠিত উঠান বৈঠকে খিলগাঁও এলাকায় মসজিদের ইমামেরা এ কথা বলেন। গতকাল দক্ষিণ বনশ্রী এলাকায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম। উঠান বৈঠকে খিলগাঁও এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ ওলামা-মাশায়েখ, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাড়িওয়ালা, ভাড়াটেরা অংশগ্রহণ করেন। ওই উঠান বৈঠকে বিট পুলিশিংয়ের সুবিধা ও সন্ত্রাসবাদের কুফল এবং তার ভয়ানক পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।